মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেয়া ভারত রোহিত শর্মার ঝড়ো ইনিংসে পাওয়ার প্লেতে ৮৪ রান তুলে নেয়। রোহিত ২৯ বলে ৪ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৪৭ রান করে টিম সাউদির শিকার হন (৭১/১)। এরপর শুভমান গিল ও বিরাট কোহলি দলের সংগ্রহ ১০০ রান করিয়ে দেন। লোকি ফার্গুসনকে পরপর চার ও ছক্কা মেরে মাত্র ১২.২ ওভারে দলের ১০০ রান পূর্ণ করেন গিল।

এ প্রতিবেদন লেখার সময় ভারতের সংগ্রহ ছিল ১৬ ওভারে ১২১/১। গিল ৫৩ ও কোহলি ১৮ রানে ব্যাট করছিলেন। ৪১ বলে ফিফটি করেন শুভমান।  

আজ ক্রিস গেইলের ৪৯ ছক্কার রেকর্ড ভেঙে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। তার ছক্কা এখন ৫১টি।

চলতি বছর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ১০ ওভারে ৬.৬ গড়ে মাত্র ১ উইকেট হারিয়ে ৩৩৩ রান তুলল ভারত। উইকেটটি আজ পতন হয় (রোহিত শর্মা)।  

চলতি আসরে একমাত্র অপরাজিত দল হিসেবে শেষ চারে উঠেছে ভারত। টেবিলের এক নম্বর দলের সঙ্গে চারের লড়াই। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে থাকছে নীল ঢেউ। সব মিলে সেমিফইনালে রোহিত শর্মারই দলই ফেভারিট হিসেবে নামছে।

যদিও ইতিহাস কিউইদের পক্ষে। বিশ্বকাপের হেড-টু-হেডে এগিয়ে তারা। গত বছর ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ডে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুটি দল, যাতে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনালের টিকিট পায় কেন উইলিয়ামসনের দল। এবারের আসরে দুর্বার ছুটে চলা ভারত হোমগ্রাউন্ডে আজ কি সেই হারের বদলা নেবে? নাকি আবার হাসবে কিউইরা?