চীনের হাংজুতে চলমান এশিয়ান গেমসে ১০০ মিটারের ফাইনালে ওঠার আশা পূরণ হলো না বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের। গতকাল সন্ধ্যায় ১ নম্বর সেমিফাইনালে ১০ দশমিক ৪২ সেকেন্ড সময় নিয়ে তিনি আটজনের মধ্যে ষষ্ঠ হন। এর আগে শুক্রবার রাতে ১০০ মিটার স্প্রিন্টের হিটে ১০ দশমিক ৪৪ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করেন ইমরানুর। গতকাল সেমিফাইনালের প্রথম হিটে অংশগ্রহণ করে তিনি টাইমিংয়ে উন্নতি করলেও ফাইনালে কোয়ালিফাই করতে পারেননি।
১৯তম এশিয়ান গেমসে গতকাল ১১১টি স্বর্ণসহ ২১০টি পদক জিতে টেবিলের শীর্ষস্থানে ছিল চীন। আর বাংলাদেশ এ আসর থেকে গতকাল পর্যন্ত মাত্র একটি ব্রোঞ্জ পদক জিতেছে, যা এসেছে নারী ক্রিকেট দলের কল্যাণে।










