ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর নয় মাস আগে নতুন হেড কোচ নিয়োগ করল জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচের দায়িত্ব পেয়েছেন ৩৬ বছর বয়সী হুলিয়ান নাগেলসম্যান। হ্যান্সি ফ্লিকের অধীনে ১৭ ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জয় পায় জার্মানি। সম্প্রতি জাপানের কাছে হোম ম্যাচে ৪-১ গোলে হেরে যায় জার্মানরা। লজ্জাজনক এ হারেই চাকরি যায় ফ্লিকের। এখন জার্মানদের গৌরব ফেরানোর দায় নাগেলসম্যানের কাঁধে। বিবিসি
জার্মানির হেড কোচের দায়িত্বে ৩৬ বছর বয়সী নাগেলসম্যান
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর নয় মাস আগে নতুন হেড কোচ নিয়োগ করল জার্মানি।










