আহমেদাবাদে আজ ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল ম্যাচের দুই অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড কেটলবরো। ৫০ বছর বয়সী কেটলবরো এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করতে যাচ্ছেন। ২০১৫ সালের ফাইনাল পরিচালনা করেন শ্রীলংকার কুমার ধর্মসেনার সঙ্গে। ৬০ বছর বয়সী ইলিংওর্থ ১৯৯২ বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। এবার তিনি বিশ্বকাপ ফাইনালের আম্পায়ার। আজ জোয়েল উইলসন তৃতীয় আম্পায়ার, ক্রিস গ্যাফানি চতুর্থ আম্পায়ার ও অ্যান্ডি পাইক্রফট ম্যাচ রেফারি হিসেবে থাকছেন। বিবিসি
ফাইনালে দুই ইংলিশ আম্পায়ার
আহমেদাবাদে আজ ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল ম্যাচের দুই অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড কেটলবরো।










