বর্তমানে শুটআউটের আগে কে আগে কিক নেবে এবং কোন প্রান্তে শট নেয়া হবে তা নির্ধারণে দুটি আলাদা ড্র করা হয়। শেষ ষোলোর পর্ব থেকেই এ প্রক্রিয়া সহজ করার পরিকল্পনা রয়েছে। নতুন নিয়মে হবে মাত্র একটি ড্র। ড্রয়ে জয়ী অধিনায়ক বেছে নেবেন আগে শট নেবেন কি না। এরপর অপর অধিনায়ক ঠিক করবেন কোন প্রান্তে শুটআউট হবে। একই দল যেন দুটি সুবিধাই না পায়, সেটিই নিশ্চিত করতে এ পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ফিফা। দ্য টাইমস