এশিয়া কাপ আজ আফগানদের বিপক্ষে ‘নকআউট’ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাকিব আল হাসানদের বাঁচা-মরার এই ম্যাচ শুরু হয়ে বিকাল ৩টা ৩০ মিনিটে।

 

টস শেষে সাকিব জানিয়েছেন, আজ বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন থাকছে। লাহোরের প্রচণ্ড গরম ও উইকেট বিবেচনায় আগে ব্যাটিং করে বোর্ডে ভালো রান তুলতে চান সাকিব।

 

পাল্লেকেলেতে প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরে বিপাকে পড়ে গেছে বাংলাদেশ। আজ তাই জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। জিতলে সুপার ফোরে ওঠার সম্ভাবনা টিকে থাকবে, হারলে বিদায়।