নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) টস জিতে ফিল্ডিং নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ।


নিউজিল্যান্ড ৪.৩ ওভারে বিনা উইকেটে ৯ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।  বাংলাদেশ সময় বেলা ৪টা ৩০ মিনিটে পুনরায় খেলা শুরু হবে। বৃষ্টির কারণে সোয়া দুই ঘণ্টা নষ্ট হওয়ায় ম্যাচ কমিয়ে ৪২ ওভারে নামিয়ে আনা হয়েছে।  

 

এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে ফিরেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, সাবেক টি২০ অধিনায়ক মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান।


এই সিরিজটা দুই দলই নিচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। তাই শীর্ষ ক্রিকেটাররা অনেকেই নেই। বাংলাদেশ বিশ্রাম দিয়েছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলামকে। নিউজিল্যান্ড দলেও অধিনায়ক কেন উইলিয়ামসনসহ বেশ কিছু শীর্ষ ক্রিকেটার নেই। 


আগামী ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় ও ২৬ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই মিরপুরে।


বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

 

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বাউয়েজ, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককঞ্চি, ইস সোধি, কাইল জেমিসন, লোকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।