টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টি তিন সংস্করণ থেকেই পাকিস্তানের অধিনায়কত্ব
ছেড়ে দিয়েছেন বাবর আজম। বুধবার (১৫ নভেম্বর)
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
পদত্যাগ ঘোষণা দেয়ার আগে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা
করেন বাবর। নেতৃত্ব ছাড়লেও তিন সংস্করণেই খেলা
চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
বাবর টেস্টের দায়িত্ব পান ২০২০ সালে। এ সময়ে পাকিস্তান কোনো আইসিসির টুর্নামেন্টও জেতেনি।
পাকিস্তান ছিল এবারের বিশ্বকাপে হট ফেভারিটদের মধ্যে অন্যতম। কিন্তু বাবর আজমের দল গ্রুপপর্বের গণ্ডি পেরিয়ে সেমিফাইনালেও
নাম লেখাতে পারেনি। এ বছর ওয়ানডে র্যাঙ্কিংয়ের
এক নম্বর দল হিসেবে ওয়ানডে বিশ্বকাপ খেলেছে পাকিস্তান। তবে ৯ ম্যাচের পাঁচটিতে হেরে লিগ পর্ব থেকেই বিদায়
নয়ে পাকিস্তান।
পাকিস্তানের এই বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে সমালোচনা হচ্ছিল বেশ। বাবরের
নেতৃত্ব নিয়েও। এরই মধ্যে সব ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন বাবর।










