ওয়ার্নার ব্রোস এ বছর তাদের শতবর্ষ পূর্ণ করছে। এ উপলক্ষে ৫০ জন অভিনেতা, নির্মাতা ও সিনেমা বিশেষজ্ঞদের নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করছে তারা। এদের মধ্যে থাকছেন মার্টিন স্করসেসি, অপরাহ উইনফ্রে, কিয়ানু রিভস, টড ফিলিপস, প্যাটি জেনকিনস ও জর্জ ক্লুনি। মর্গ্যান ফ্রিম্যান কণ্ঠ দেবেন এর গল্প কথনে। চার পর্বের তথ্যচিত্রটির প্রথম দুই পর্ব কানে প্রিমিয়ারের পর ২৫ মে প্রচার হবে এইচবিও ম্যাক্সে।
শতবর্ষ পূর্তিতে সেরাদের নিয়ে ওয়ার্নার ব্রোসের তথ্যচিত্র
ওয়ার্নার ব্রোস এ বছর তাদের শতবর্ষ পূর্ণ করছে। এ উপলক্ষে ৫০ জন অভিনেতা, নির্মাতা ও সিনেমা বিশেষজ্ঞদের নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করছে তারা।










