প্রকাশিত হয়েছে বলিউড কুইন কঙ্গনা রানাওয়াতের নতুন সিনেমার ট্রেলার। সর্বেশ মেওয়ারা পরিচালিত সিনেমাটির নাম তেজাস। গতকাল ভারতের বিমান বাহিনী দিবসে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়। ট্রেলারে বিমান বাহিনীর এক দুঃসাহসী পাইলটের চরিত্রে দেখা যায় কঙ্গনাকে। পাকিস্তানে বন্দি এক ভারতীয় স্পাইকে উদ্ধারের মিশন দেয়া হয়েছে তাকে। এ অভিযানে তাকে পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করতে হবে। ট্রেলারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেয়া কঙ্গনার সংলাপগুলো এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
পাইলট চরিত্রে দেখা গেল কঙ্গনাকে
প্রকাশিত হয়েছে বলিউড কুইন কঙ্গনা রানাওয়াতের নতুন সিনেমার ট্রেলার। সর্বেশ মেওয়ারা পরিচালিত সিনেমাটির নাম তেজাস।










