অপেক্ষার পালা শেষে আজ চার হাত এক হতে যাচ্ছে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার। রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে বসবে এ বিয়ের আসর। হবু দম্পতি এরই মধ্যে উদয়পুরে পৌঁছে গেছেন। রাঘব ও পরিণীতির বিয়েতে রাজনৈতিক নেতা থেকে বলিউডের তারকারা উপস্থিত থাকবেন। তাই কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। গত ১৩ মে আদমি পার্টির নেতা চাড্ডার সঙ্গে বাগদান সারেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।