প্রভাস অভিনীত আদিপুরুষ সিনেমার ১০ হাজার টিকিট কিনেছেন রণবীর কাপুর। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ টিকিট কিনেছেন তিনি। সিনেমা বিশেষজ্ঞ ও বিশ্লেষক তরণ আদর্শ এ খবর জানিয়েছেন। রণবীর চান ভারতের পুরাণ ও বলিউডের সিনেমা সবার কাছে পৌঁছে যাক। সে ইচ্ছা থেকেই তার এ উদ্যোগ। অন্যদিকে সন্দীপ রেড্ডি পরিচালিত রণবীর অভিনীত সিনেমা ‘অ্যানিম্যাল’ আগামী আগস্টে মুক্তি পাচ্ছে না। গদর: দ্য কথা কন্টিনিউস এর সঙ্গে সিনেমাটি মুক্তি দিতে চাচ্ছেন না সংশ্লিষ্টরা।
আদিপুরুষের ১০ হাজার টিকিট কিনলেন রণবীর
প্রভাস অভিনীত আদিপুরুষ সিনেমার ১০ হাজার টিকিট কিনেছেন রণবীর কাপুর। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ টিকিট কিনেছেন তিনি।










