লন্ডনের রয়েল আলবার্ট হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস (বাফটা) অনুষ্ঠিত হয়ে গেল রোববার। ৭৫তম বাফটার আসরের সেরা সিনেমার পুরস্কারটি জিতেছে দ্য পাওয়ার অব দ্য ডগ। নিউজিল্যান্ডের চলচ্চিত্র নির্মাতা জেন ক্যাম্পিয়ন দ্য পাওয়ার অব দ্য ডগের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন। বাফটার সাত দশকের ইতিহাসে এ নিয়ে তিনজন নারী পুরস্কারটি জিতলেন। সায়েন্স ফিকশন সিনেমা ডুন পাঁচটি বিভাগে বিজয়ী হয়ে বাফটা মাতিয়েছে।

হলিউড তারকা উইল স্মিথ ও ব্রিটিশ অভিনেত্রী জোয়ানা স্ক্যানলানের কাছে গেল সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার দুটি। সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন ট্রয় কাটসার। বধির হয়েও যে দুনিয়া জয় করা যায় তার প্রমাণ কাটসার।

গত বছর কভিড-১৯-এর কারণে ভার্চুয়ালি বসেছিল বাফটার আসর। রাশিয়ার ইউক্রেন আক্রমণের মধ্যে ইউক্রেনকে সমর্থন জানিয়ে এবারের আয়োজন শুরু করা হয়।

ডুন সিনেমাটি ১১টি বিভাগে মনোনীত হয়ে মোট পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে। ১৯৬৫ সালে ফ্র্যাংক রবার্টের উপন্যাসের ওপর নির্মিত হয়েছে সিনেমাটি।

দ্য পাওয়ার অব দ্য ডগ সিনেমাটি আটটি বিভাগে মনোনীত হয়েছিল। সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকের পুরস্কার গিয়েছে সিনেমাটির ঘরে।

ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস ২০২২ বিজয়ীদের তালিকা

সেরা সিনেমা : দ্য পাওয়ার অব দ্য ডগ

সেরা ব্রিটিশ চলচ্চিত্র: বেলফাস্ট

সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)

সেরা অভিনেতা: উইল স্মিথ (কিং রিচার্ড)

সেরা অভিনেত্রী: জোয়ানা স্কানলান (আফটার লাভ)


সেরা পার্শ্ব অভিনেতা: ট্রয় কাটসার (কোডা)

সেরা পার্শ্ব অভিনেত্রী: আরিয়ানা ডিবোজ (ওয়েস্ট সাইড স্টোরি)

রাইজিং স্টার অ্যাওয়ার্ড: লাশানা লিঞ্চ (নো টাইম টু ডাই)

সেরা ভিন্ন ভাষার সিনেমা: ড্রাইভ মাই কার (জাপান)

সেরা অ্যানিমেটেড সিনেমা: এনকান্টো সেরা চিত্রগ্রহণ: ডুন (গ্রেগ ফ্রেজার)

সেরা পোশাক পরিকল্পনা: ক্রুয়েলা (জেনি বিভান)

সেরা সম্পাদনা: নো টাইম টু ডাই (টম ক্রস, এলিয়ট গ্রাহাম)

সেরা শিল্প নির্দেশনা: ডুন (প্যাট্রিস ভারমেট, জুজান্না সিপোস)

সেরা শব্দ: ডুন

সেরা তথ্যচিত্র: সামার অব সোল

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস