সন্দেহ নেই বলিউডের দুই জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান ও সালমান খান। ১৯৯৫ সালে ‘করণ অর্জুন’
সিনেমায় এ দুই তারকাকে একসঙ্গে দেখা গিয়েছিল। সে বছরে অন্যতম বক্স অফিস হিট সিনেমা ছিল রাকেশ রোশন পরিচালিত করণ অর্জুন। এরপর থেকেই ভক্তদের আগ্রহ ছিল আবার কবে একসঙ্গে দেখা যাবে এ দুই তারকাকে। অবশেষে ২৭ বছর পর বলিউডের ভাইজান ও বাদশাহকে এক সিনেমায় দেখা যাবে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে পরিচালক ও চিত্রনাট্যকার আদিত্য চোপড়ার হাত ধরেই এবার এক হতে চলেছেন শক্তিমান এ তারকাদ্বয়। অনেক আগে থেকেই এ পরিকল্পনা ছিল আদিত্যের। তবে সেটা এবার বাস্তবায়নের পথে। যশরাজ ফিল্মসের একটি বড় বাজেটের সিনেমায় এ দুই অভিনেতা একসঙ্গে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। তবে এ নিয়ে এখনো মুখ খুলছেন না আদিত্য চোপড়া।
বর্তমানে যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। ২০২৩ সালের শেষে কিংবা ২০২৪ সালের শুরুতে দুই খানকে নিয়ে সিনেমাটির শুটিং শুরু হবে। প্রতিবেদনে আরো বলা হয় সিনেমাটির শুটিংয়ের জন্য ওই সময় দিয়েছেন শাহরুখ ও সালমান।
একাধিক সিনেমায় ক্যামিও হিসেবে শাহরুখ ও সালমানকে দেখা গিয়েছে। ‘কুছ কুছ হোতা হ্যায়’
ও ‘হাম তুমহারে হ্যায় সনম’-এর মতো হিট সিনেমায় ক্যামিও হিসেবে দেখা গিয়েছে সালমান খানকে। অন্যদিকে আগামী বছরে সালমান অভিনীত ‘টাইগার থ্রি’
সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। একই সঙ্গে বলিউড ভাইজান থাকছেন ক্যামিও হিসেবে শাহরুখের ‘পাঠান’
এ। তবে করণ অর্জুন শেষ সিনেমা—যেখানে এ দুই তারকাকে পুরো সময় ধরে দেখা গিয়েছিল। বলিউডের দুই খানকে আবারো সিনেমায় দেখার খবরে ভক্তদের মধ্য আগ্রহের শেষ নেই। এবার দেখার পালা। নব্বইয়ের দশক থেকে বলিউডে আরো জমজমাট হয়ে ওঠে সালমান ও শাহরুখ খানের হাত ধরেই। একের পর এক বক্স অফিস হিট সিনেমা উপহার দিয়েছেন এ তারকা দুজন। তবে ১৯৯৫-এর পর থেকে অনেক সিনেমায় একসঙ্গে তাদের দেখতে চাইতেন ভক্তরা। কিন্তু দুই তারকার মধ্য শীতল সম্পর্ক থাকায় তা আর সম্ভব হয়ে ওঠেনি। তাই ক্যামিও চরিত্রেই তাদের দেখা যেত।
বর্তমানে আসন্ন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। আগামী বছরে ‘পাঠান’,
‘ডানকি’,
‘জওয়ান’
সিনেমায় দেখা যাবে তাকে। সম্প্র্রতি মাধবন পরিচালিত ও অভিনীত ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’-এর বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান এবং এ কাজের জন্য কোনো পারিশ্রমিক নেননি বলিউডের এ বাদশাহ। অন্যদিকে আগামী বছর ‘টাইগার থ্রি’,
‘ভাইজান’,
‘নো এন্ট্রি ২’-তে দেখা মিলবে সালমান খানের।
সূত্র: পিংক ভিলা










