গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েজ পুরস্কারের পর এবার অস্কারের মঞ্চ থেকে সাফল্যের খবর পেল ভারতীয় চলচ্চিত্র ‘আরআরআর’। আলোচিত ‘নাটু নাটু’ গানটি এনে দিয়েছে সেরা গানের পুরস্কার। খবর বিবিসি।

বাংলাদেশ সময় আজ সোমবার (১৩ মার্চ) ভোরে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছে একাডেমি অ্যাওয়ার্ডসের এবারের আসর।

সেখানে চন্দ্রবোস ও এমএমএম কিরাভানি ‘নাটু নাটু’র  সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছেন। এর মাধ্যমে ভারতীয় গান অস্কার মঞ্চে নতুন উচ্চতা পৌঁছাল।