দেশের জনপ্রিয় নাট্যদল ‘বাতিঘর’-এর ১৫তম প্রযোজনা ‘মাংকি ট্রায়াল’-এর সপ্তম প্রদর্শনী হতে যাচ্ছে আজ। বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মঞ্চায়ন শুরু হতে যাচ্ছে। জেরম লরেন্স এবং রবার্ট এডউইন লির ‘ইনহেরিট দ্য উইন্ড’-এর গল্প অবলম্বনে নাটকটির নির্দেশনা ও মঞ্চরূপ দিয়েছেন মুক্তনীল। নাটকটি মূলত ১৯২৫ সালের। আমেরিকার বহুল আলোচিত ‘স্কোপস মাংকি ট্রায়াল’ ঘটনা অবলম্বনে নির্মিত।

গল্পে দেখা যায়, আমেরিকার একটি রাজ্য হিলসবরো শহরের একটি পাবলিক স্কুলের বিজ্ঞান শিক্ষক বার্ট্রাম কেইটস, যিনি তত্কালীন বাটলার আইন উপেক্ষা করে দোষী সাব্যস্ত হন। রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করার দায়ে জেলখানায় বন্দি করা হয় একজন বিজ্ঞান শিক্ষককে। 

নাটকটিতে অভিনয় করেছেন সঞ্জয় সরকার মুক্তনীল, খালিদ হাসান রুমি, সঞ্জয় গোস্বামী, সাদ্দাম রহমান, মৃধা অয়োমী, তারানা তাবাসসুম চেরী, স্বরণ বিশ্বাস, জর্জ দীপ্ত, রুম্মান শারু, সাবরিনা শারমিন, জুবিসহ বাতিঘরের নাট্যকর্মীরা।