রবীন্দ্রজয়ন্তীতে বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রকাশ হলো জয়ীতা তালুকদারের একক অ্যালবাম ‘হৃদয়াসনে’।
অ্যালবামে জয়ীতা গেয়েছেন রবীন্দ্রনাথের মুক্তছন্দের চার গান- আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, কে বসিলে আজি হৃদয়াসনে, তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে ও আরো আঘাত সইবে আমার।
পুলক বড়ুয়ার রেকর্ডিংয়ে ‘হৃদয়াসনে’ অ্যালবামে এস্রাজে সংগত করেছেন আশিকুল আবির ও বাঁশি বাজিয়েছেন মামুনুর রশিদ।
কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসংগীত বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন আইসিসিআর স্কলার জয়ীতা তালুকদার। তিনি স্নাতক ও স্নাতকোত্তর দুটিতেই প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। তিনি বর্তমানে শিক্ষকতা করছেন সিলেট আর্টস কলেজের সংগীত বিভাগে।
‘হৃদয়াসনে’ অ্যালবামের গানগুলো শোনা যাবে বেঙ্গল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে।










