জনপ্রিয়তম ধারাবাহিক অ্যানিমে পোকেমন। সিজনের পর সিজন নির্মাণ হয়েছে এর। জনপ্রিয়তায় ছাড়িয়ে গেছে অনেক কার্টুন সিরিজকে। নির্মাণ হয়েছে এর অরিজিনাল সিনেমাও। পোকেমনের জনপ্রিয় চরিত্র অ্যাশ, মিস্টি, ব্রক, জেসি, জেমস প্রমুখ। কিন্তু স্বভাবতই এদের কণ্ঠশিল্পীদের চেনা যায় না। এমনই একজন হলেন র্যাচেল লিলিস। র্যাচেল কণ্ঠ দিয়েছেন মিস্টি ও জেসি চরিত্রে। সম্প্রতি মারা গেছেন র্যাচেল লিলিস। তার বয়স হয়েছিল ৪৬ বছর। সোমবার সকালে লিলির সহকর্মী ভেরোনিকা টেইলর এক্সে একটি পোস্ট করে র্যাচেলের মৃত্যুর খবর দেন।
পোকেমনের কণ্ঠ ছিলেন র্যাচেল
জনপ্রিয়তম ধারাবাহিক অ্যানিমে পোকেমন। সিজনের পর সিজন নির্মাণ হয়েছে এর। জনপ্রিয়তায় ছাড়িয়ে গেছে অনেক কার্টুন সিরিজকে।









