লুই ভিতোঁ আয়োজিত একটি ডিনারে অংশ নিয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। ভেনিসের গ্যালেরিয়া জর্জিয়ো ফ্র্যাঙ্কেট আর্ট মিউজিয়ামের সংস্কার কাজ উদযাপনের জন্য আয়োজনটি করা হয়। অনুষ্ঠানটি জাদুঘরের রিজিওনাল ডিরেক্টর ড্যানিয়েল ফেরেরা অনুষ্ঠানটি আয়োজন করেন। গালা ডিনারটি ভেনিসের ৫৯তম আর্ট এক্সিবিশন উপলক্ষে আয়োজিত হয়েছে। এ শিল্প প্রদর্শনীটি ভেনিসে ষাণ্মাসিকভাবে আয়োজিত হয়।

এ অনুষ্ঠানে লুই ভিতোঁর পোশাক পরে উপস্থিত হয়েছিলেন দীপিকা। লুই ভিতোঁর স্প্রিং-সামার ২০২২ কালেকশনের পোশাক পরেছিলেন এ তারকা। এছাড়া মেসন্সের জ্যাকার্ড ‘সিন্স ১৮৫৪’ টেক্সটাইলের আইকনিক ডাউফাইন হ্যান্ডব্যাগ নিয়ে আসরে হাজির হয়েছিলেন তিনি। বাংলাদেশী মুদ্রায় দীপিকার লুই ভিতোঁর ব্যাগটির মূল্য প্রায় ৩ লাখ টাকা। এ নৈশভোজে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন ইসাবেল হুপার্ট, তাহার রহিম, ভ্যালেরিয়া গোলিনো, নিকোলেটা রোমানফ, জর্জিয়া টর্ডিনি, ক্যান্ডেলা পেলিজা ও পাওলো স্টেলা।

এবারের আসরের নৈশভোজে নিজের মোহনীয় সাজে সবাইকে চমকে দিয়েছেন এ তারকা। রাফলেড কলার ও খাকি বারমুডা প্যান্ট পরায় মনে হচ্ছিল দীপিকা ভিক্টোরিয়ান যুগ থেকে এসেছেন। পোশাকের সঙ্গে মিল রেখে কালো ভেলভেট জ্যাকেট নিয়েছিলেন তিনি। অলংকারের পরিবর্তে দীপিকা বেছে নিয়েছিলেন চামড়ার লেইসের গ্লাভস। এর সঙ্গে ছিল মানানসই হাই বুট জুতা। বর্তমান সময়ের অভিনেত্রীরা ভারি মেকআপ নেয়ার পরিবর্তে নো মেকআপ লুকের সঙ্গেই বেশি স্বাচ্ছন্দ্য। দীপিকাও এর ব্যতিক্রম নন। হালকা মেকআপের সঙ্গে বাদামি লিপস্টিক নিয়ে সেজেছিলেন জনপ্রিয় এ তারকা।

চলতি বছর লুই ভিতোঁ ফাউন্ডেশন লা-বিয়েনালে ডি ভেনিজিয়ার অফিশিয়াল ইভেন্টে অন্তর্ভুক্ত হয়েছে। এটি পরিচালনা করেন সিসিলিয়া আলেমানি। লা-বিয়েনালে মূলত একটি আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী, যেটি ষাণ্মাসিকভাবে প্রতি বছর ভেনিসে অনুষ্ঠিত হয়। প্রতি বছর সময়ের গুরুত্বপূর্ণ শিল্পী এবং শিল্প সম্পর্কিত ব্যক্তিরা এ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

লুই ভিতোঁর নিজস্ব সৃষ্টি এবং সাম্প্রতিক শিল্পে অবদানের বিষয়টি আর্ট ও স্থাপত্যবিষয়ক ঐতিহ্য রক্ষার সঙ্গে মেলে। ভেনেশিয়ান হেরিটেজ ফাউন্ডেশন নামের অলাভজনক সংস্থা লুই ভিতোঁর পক্ষ থেকে মিউজিয়াম অব দ্য কা ডি ওরোর সংস্কারকাজে অনুদান দেয়া হবে বলে জানানো হয়। সব মিলিয়ে জমকালো একটি আসরই বসেছিল। সেখানে দীপিকা তার ভিক্টোরিয়ান রূপ নিয়েই ছিলেন স্বতন্ত্র। ২০২০ সালেও লুই ভিতোঁর আসরে এসেছিলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। সোফি টার্নার, লিয়া সেদু, অ্যালিসিয়া ভিকান্দো ও ক্লোয়ি গেৎস মোরেজও দীপিকার সঙ্গী হয়েছিলেন।

 

সূত্র: বলিউড হাঙ্গামা