ঈদুল আযহায়
রায়হান রাফীর সিনেমা ‘তুফান’ দেশে
ও বিদেশে দারুণ ব্যবসা করেছে। তবে মাঝখানে দেশের
রাজনৈতিক ও বন্যা পরিস্থিতির
কারণে সিনেমাটির জয়রথ থেমে ছিল।
একদিকে প্রেক্ষাগৃহ সচল ছিল না , অন্যদিকে
মানুষও ছিল নানা ইস্যুতে ব্যস্ত।
তবে অবশেষে
শুক্রবার (৩০ আগস্ট) ফের প্রেক্ষাগৃহে এসেছে
‘তুফান’। ১১তম সপ্তাহে
দেশের ১১টি প্রেক্ষাগৃহে চলছে
শাকিব খান ও মিমি
চক্রবর্তী অভিনীত সিনেমাটি।
এছাড়া
২৩ আগস্ট থেকে মালয়েশিয়ার সিনেমা
হলেও চলছে ‘তুফান’।ভালো ব্যবসাও করছে। শোনা যাচ্ছে, এ
মাসেই সিনেমাটি ওটিটি প্লাটফর্ম চরকিতে
মুক্তি পাবে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা
এখনো আসেনি।
এদিকে দেশের
বন্যা পরিস্থিতিতেও নীরব ভূমিকার কারণে সমালোচিত হচ্ছেন কিং খান। স্মরণকালের ভয়াবহ বন্যায় বাজেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের অনেক অঞ্চল। দেশের
মানুষ বন্যার্তদের সাহায্যে ছুটে যাচ্ছেন। নিজ
নিজ জায়গা থেকে করছেন সহযোগিতা।
বিনোদন অঙ্গনের তারকারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
তবে এখন পর্যন্ত বন্যার্তদের
সহায়তায় এগিয়ে আসতে দেখা যায়নি
সুপারস্টার শাকিব খানকে।
তাই ভক্ত অনুরাগীদের সমালোচনার
মুখেও পড়ছেন তিনি।










