এ বছর জুনে মুক্তি পেয়েছিল নাগ অশ্বিন পরিচালিত কল্কি ২৮৯৮ এডি। সিনেমাটি বক্স অফিস থেকে তুলে নিয়েছে ১ হাজার কোটি রুপি। আগে থেকেই বলা হয়েছিল সিনেমাটির সিকুয়াল আসবে। তবে শুটিং শুরু করতে সময় নিচ্ছেন নির্মাতারা। তবে এবার স্পষ্ট করে জানালেন আগামী বছরের শুরুতেই হবে কল্কির সিকুয়ালের শুটিং। তবে মুক্তির তারিখ জানানোর সময় এখনো আসেনি।