সংগীত দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডস ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এবারের আয়োজনে সেরা ঘোষিত হয়েছেন জন ব্যাটিস্ট ও অলিভিয়া রড্রিগো।
সাধারণত বছরের শুরুতে বসে গ্র্যামি অ্যাওয়ার্ডস। অর্থাৎ জানুয়ারিতে। তবে, কভিড-১৯’র উচ্চ সংক্রমণ হারের জন্য তা পিছিয়ে এপ্রিলে আনা হয়। ভেন্যু লস অ্যাঞ্জেলেস থেকে পরিবর্তিত হয়ে আসে লাস ভেগাসে। অনুষ্ঠান উপস্থাপনা করেন ট্রেভর নোয়াহ।
আলোচিত আমেরিকান গায়িকা অলিভিয়া রড্রিগো এবার গ্র্যামি পাবেন, তা অনেকটাই অনুমেয় ছিল। সেরা নতুন শিল্পী ও সেরা পপ ভোকাল অ্যালবামের গ্র্যামি জিতেছেন এ গায়িকা। ডোজা ক্যাট সেরা পপ গ্রুপের গ্র্যামি জিতেছে বিটিএসকে পেছনে ফেলে। বছরের সেরা অ্যালবামের সম্মান পেয়েছেন আমেরিকান গায়ক, গীতিকার জন ব্যাটিস্ট।
গ্র্যামি ২০২২ জিতলেন যারা—
অ্যালবাম অব দি ইয়ারে গ্র্যামি জিতেছে ‘উই আর’। জন ব্যাটিস্টের এই অ্যালবাম নিয়ে বেশ আলোচনা হয়েছিল।
লিভ দ্য ডোর ওপেন—সিল্ক সনিক জিতেছে রেকর্ড অব দি ইয়ার গ্র্যামি। সেরা গান হিসেবেও গ্র্যামি জিতেছে গানটি।
সেরা নতুন শিল্পী হিসেবে অলিভিয়া রড্রিগো, সেরা একক পপ পারফরমেন্সে গ্র্যামি জিতেছে অলিভিয়া রড্রিগোর— ড্রাইভারস লাইসেন্স।
সেরা পপ ভোকাল অ্যালবাম: সোর—অলিভিয়া রড্রিগো। সেরা র্যাপ গান: জেইল—কেনি ওয়েস্ট ফিচারিং জে-জেড
সেরা পপ গ্রুপ পারফরমেন্স: কিস মি মোর—ডোজা ক্যাট ফিচারিং এসজেডএ। সেরা রক অ্যালবাম: মেডিসিন অ্যাট মিডনাইট—ফু ফাইটারস। সেরা মিউজিক ভিডিও: ফ্রিডম—জন ব্যাটিস্ট।
সূত্র: বিবিসি
গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২২
সেরা হলেন জন ব্যাটিস্ট, অলিভিয়া রড্রিগো
সংগীত দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডস ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এবারের আয়োজনে সেরা ঘোষিত হয়েছেন জন ব্যাটিস্ট ও অলিভিয়া রড্রিগো।










