সুগন্ধির প্রচারণার জন্য জনি ডেপের সঙ্গে চুক্তি করেছে ডিওর। এজন্য ডেপ পাবেন ২ কোটি ডলার। এ অংক ডিওরের জন্য রীতিমতো রেকর্ড। এর আগে রবার্ট প্যাটিনসনের সঙ্গে তারা ১ কোটি ২০ লাখ ও ব্র্যাড পিটের সঙ্গে একসময় ৭০ লাখ ডলারের চুক্তি করেছিল। ডেপের সঙ্গে এ চুক্তির ফলে একদিকে তিনি যেমন লাভবান হচ্ছেন, তেমনি কেবল চুক্তির কারণেই প্রচারণা পাবে ডিওর।