জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসের প্রতিবেদন বলছে, ২০২২ সালে সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া অভিনেতাদের তালিকার শীর্ষ চারে রয়েছেন ডোয়াইন জনসন। তার আনুমানিক বার্ষিক আয় ২৭ কোটি ডলার। ‘দ্য রক’ নামেই পরিচিত এ হলিউড অভিনেতা। জনসন অভিনীত ব্ল্যাক অ্যাডাম এবং রেড নোটিস সিনেমার পর তার পারিশ্রমিক আরো বেড়ে গিয়েছে। প্রতি সিনেমার জন্য তিনি গড়ে ২ কোটি ডলারের বেশি পারিশ্রমিক নেন।

ফোর্বসের তালিকায় ৩৪ কোটি ডলার নিয়ে শীর্ষ তিনে রয়েছেন জে-জেড এবং পঞ্চম স্থানে রয়েছেন কানি ওয়েস্ট, যার বার্ষিক আয় ২৩ কোটি ডলার।

অন্যদিকে মোট ৮০ কোটি ডলারের সম্পদ রয়েছে জনসনের। চলতি বছর ধনী তারকাদের তালিকার ৪৯তম স্থানে রয়েছেন এ সাবেক রেসলার। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমার এ তারকার বেশির ভাগ সিনেমা বক্স অফিসে শীর্ষে তালিকায় স্থান দখল করেছে। তার অভিনীত ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমাটি বিশ্বব্যাপী ১ হাজার কোটি ডলারের বেশি আয় করেছিল।

বিশ্বব্যাপী জনপ্রিয় ব্র্যান্ড ফোর্ড ও অ্যাপলের ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন জনসন।

ডোয়াইন জনসন শুধু অভিনেতা নন, একজন সফল ব্যবসায়ীও।  তেরেমানা পানীয় ব্র্যান্ডের সঙ্গে প্রায় ১০০ কোটি ডলারের অংশীদারিত্ব রয়েছে এ তারকার। ২০২০ সালের কেইন অস্টিন, জেনা ফ্যাগনান, ড্যানি গার্সিয়া ও লোপেজের পরিবারের সঙ্গে পানীয়র ব্যবসা শুরু করেছিলেন জনসন। 

জনসনের প্রাক্তন স্ত্রী গার্সিয়া একজন ব্যবসায়ী। ২০১২ সালে তারা দুজনে টেলিভিশন, চলচ্চিত্র, প্রযুক্তি ও ডিজিটাল নেটওয়ার্কের বিকাশের জন্য মাল্টি-প্লাটফর্ম প্রডাকশন ‘সেভেন বাকস’ প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠান থেকেও আয় করেন এ তারকা।

স্পোর্টস ড্রিংক ব্র্যান্ড জোয়াওয়ের সহপ্রতিষ্ঠাতা জনসন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন এ তারকা। গত বছরে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাত্কারে  জনসন বলেন, ‘আমি নিজেকে একজন শিল্পপতি, উদ্যোক্তা ও একজন ব্যবসায়ীও মনে করি। আমি বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত এবং আমি অবশ্যই সিনেমা নিয়েও কাজ করব। আমি যা করি তা ভালোবাসি বলেই করি।’

 

সূত্র: দ্য ন্যাশনাল নিউজ