রিডলি স্কটের ‘গ্ল্যাডিয়েটর’ সিকুয়ালের শুটিং চলছে মরক্কোয়। স্টান্ট সিকোয়েন্সের শুটিং চলাকালীন সেটে একটি বড় দুর্ঘটনা ঘটে শুক্রবার। এতে কয়েকজন ক্রু সদস্য আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি এক সংবাদে জানায়, এ দুর্ঘটনায় গ্ল্যাডিয়েটরের কোনো অভিনেতা আহত না হলেও ক্রুরা আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত অস্কারজয়ী চলচ্চিত্র ‘গ্ল্যাডিয়েটর’। আগামী বছরের ২২ নভেম্বরে মুক্তি পাবে ‘গ্ল্যাডিয়েটর টু’। এতে গুরুত্বপুর্ণ চরিত্রে আছেন ড্যানজেল ওয়াশিংটন।