গ্যাংস অব ওয়াসিপুর সিনেমার জন্য দর্শকদের সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছেন অনুরাগ কাশ্যপ। কিন্তু এ সিনেমা নিয়ে বেশ বিরক্তও তিনি। নিজের অস্তিত্বের জন্য অভিশাপ মনে করেন সিনেমাটিকে। তিনি বলেন, ‘আমি গ্যাংস অব ওয়াসিপুরকে ঘৃণা করি। কারণ সবাই চায়, আমি যেন এ ধরনের সিনেমাই বানাই। অথচ এ রকম সিনেমা আমি আর কখনো বানাব না। আমি বিভিন্ন ধরনের সিনেমা বানাতে চাই।’ তারপর তিনি জানান, বিভিন্ন ঘরানার সিনেমা বানানোর স্পৃহা থেকেই তিনি একসময় গ্যাংস অব ওয়াসিপুর বানিয়েছিলেন।
গ্যাংস অব ওয়াসিপুর নিয়ে ‘বিরক্ত’ অনুরাগ কাশ্যপ
গ্যাংস অব ওয়াসিপুর সিনেমার জন্য দর্শকদের সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছেন অনুরাগ কাশ্যপ।










