বিটিএস তাদের নতুন অ্যালবাম মুক্তি দিয়েছে ১০ জুন। প্রুফ নামে এ অ্যালবামের মাধ্যমে কামব্যাক করল কোরিয়ান ব্যান্ডটি। তাদের প্রিমিয়ার ভিডিও দেখার অপেক্ষায় লাখ লাখ লোক। ইয়েট টু কাম শিরোনামে গানটি আসামাত্রই প্রচুর ভিউ হতে শুরু করে। এ গানের মধ্য দিয়ে আরেকটি ল্যান্ডমার্ক ছুঁয়েছে কোরিয়ান পপ ব্যান্ডটি। কোনো সন্দেহই থাকে না ব্যান্ডটি তাদের জনপ্রিয়তা ধরে রাখার পাশাপাশি প্রতিদিন নতুন শ্রোতা ও ভক্ত তৈরি করছে।
এবারে প্রুফ ইতিহাসের দ্বিতীয় অ্যালবাম হিসেবে হ্যাতেনো তালিকায় একদিনে দুই মিলিয়ন বিক্রির রেকর্ড করেছে। এর আগে ব্যান্ডটির স্টুডিও অ্যালবাম ম্যাপ অব দ্য সোল সেভেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পায়। তথ্য রয়েছে অ্যালবামটি মুক্তি পাওয়ার পর প্রথম দিনে ২ দশমিক ১৫ মিলিয়ন কপি বিক্রি হয়। ধারণা করা হচ্ছে, ব্যান্ডের এবারের অ্যালবামটি সপ্তাহের বিক্রির হিসেবে অন্য রেকর্ডকে ভেঙে এগিয়ে যাবে।
অ্যালবামটি আরো অনেক রেকর্ড করেছে। যেমন ইয়েট টু কাম প্রথম গান হিসেবে অভিষেকে মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম মেলঅনে টপ হান্ড্রেডে জায়গা করে নিয়েছে। কেবল জায়গা করে নেয়াই নয়, ব্যাপারটি ঘটেছে গান মুক্তির মাত্র ১ ঘণ্টার মধ্যে। আইটিউনসে গানটি এখন শীর্ষস্থানে। ৯৭টি দেশের হিসাবেই এটি প্রথম অবস্থানে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, অষ্ট্রেলিয়া ও অন্যান্য দেশ গুরুত্বপূর্ণ। পুরো অ্যালবামটি আইটিউনসে ৬৫টি দেশে প্রথম অবস্থানে রয়েছে।
সব মিলিয়ে এখন পর্যন্ত এটি বিটিএস ব্যান্ডের অন্যতম সেরা একটি অ্যালবাম হিসেবে জায়গা করে নিয়েছে। ব্যান্ডের শিল্পীদের জন্যও অ্যালবামটি গুরুত্বপূর্ণ। তাদের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে অনেক কিছু। কেননা কয়েকদিন আগে তারা তাদের নবম বর্ষপূর্তি পালন করেছে।
বিটিএসের জনপ্রিয়তার অন্যতম কারণ তাদের গানের পাশাপাশি অন্যান্য কাজও। যেমন সম্প্রতি তারা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করে এশীয়দের প্রতি হতে থাকা সামাজিক ঘৃণা ও সহিংসতা সমাধানে আলোচনা করেছিলেন। প্রেসিডেন্ট বাইডেন নিজে হোয়াইট হাউজে বাজিয়েছিলেন বিটিএস ব্যান্ডের বাটার গানটি।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










