মাইকেল ডগলাসের পর হ্যারিসন ফোর্ডকে দেয়া হলো পাম ডি’অর। অভিনয়ে তার সারা জীবনের কৃতিত্বের জন্য এ সম্মান জানানো হয়। তার হাতে পুরস্কার তুলে দেন কানের পরিচালক আইরিস নবলচ। তিনি মঞ্চে হেঁটে ওঠার সময় তার ক্যারিয়ারের নানা কাজ স্ক্রিনে দেখানো হয়। মঞ্চে উঠে সবাইকে ধন্যবাদ জানিয়ে হ্যারিসন বলেন, ‘‌আমার মনে হলো পুরো জীবনটাই চোখের সামনে ভাসছে। আমি আপ্লুত।’