রণবীর সিং অভিনীত বায়োগ্রাফিক্যাল ক্রিকেট ড্রামা এইটিথ্রি (২০২১) বক্স অফিসে ভালো করতে পারেনি। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের গল্পনির্ভর সিনেমাটি বিরল এক সম্মান পেতে যাচ্ছে। প্রথম সিনেমা হিসেবে এইটিথ্রি ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রদর্শন হবে আগামী ১৫-১৬ জুলাই। দুদিন দুটি শো হবে। টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০ পাউন্ড। সিনেমার বেশকিছু অংশের শুটিং লর্ডসেই হয়েছিল।