দুই দশক ধরে নাটক, শর্টফিল্ম, বিজ্ঞাপন ও ডাবিংয়ে কাজ করছেন অভিনেত্রী শারমিন জোহা শশী। সম্প্রতি এ অভিনেত্রী অভিযোগ করেছেন, অভিনেতাদের অনেক সময় তাদের চরিত্র ও মর্যাদার সঙ্গে মানানসই নয়, এমন ভূমিকায় কাস্ট করা হয়। এর ফলে তারা মানসিকভাবে অসম্মানিত বোধ করেন।

শশী বলেন, ‘আমার কাজের প্রতি সম্মান থাকা উচিত। নাম শুনে বা ছবি দেখে আমাকে কাস্ট করার আগে আমার কাজ সম্পর্কে জানতে হবে।’ আরো জানান, ভুল কাস্টিংয়ের জন্য অপ্রয়োজনীয় ফোন ও মেসেজে বিরক্ত হন তিনি। ভুল চরিত্রের চিত্রনাট্য পড়তে হয়, যা সময় নষ্টের পাশাপাশি অসম্মানজনক।

দীর্ঘ অভিনয় জীবনে অর্জিত সম্মান রক্ষায় শশী বললেন, ‘শিল্পী নিজের সম্মান নিজেরাই অর্জন করে। আমি সম্মান না পেলে আমাকে সম্মান করবেন না, কিন্তু অসম্মান করবেন না। যোগ্য শিল্পীকে যোগ্য চরিত্র দিন।’

শশী আশা করেন, ভবিষ্যতে তার মতো শিল্পীরা তাদের সক্ষমতা ও পরিচিতির সঙ্গে মিল রেখে চরিত্র পাবে, যাতে তারা ভালো কাজ করে দর্শকের ভালোবাসা অর্জন করতে পারে।