জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমাটি ৭ জুন থেকে স্ট্রিমিং প্লাটফর্ম ডিজনি প্লাস ও ম্যাক্সে স্ট্রিমিং হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি। গত বছরের ১৬ ডিসেম্বর বিশ্বব্যাপী ‍মুক্তি পেয়ে বক্স অফিস কাঁপিয়েছে সিনেমাটি। এটি ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘‌অ্যাভাটার’-এর  দ্বিতীয় কিস্তি।