নব্বইয়ের দশক থেকে হিপহপ জগতে প্রভাবশালী নাম ফ্যাটম্যান স্কুপ। তার প্রকৃত নাম আইজ্যাক ফ্রিম্যান। যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে শুক্রবার রাতে চলছিল তার কনসার্ট। এ অনুষ্ঠান চলাকালে মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। রোববার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। ফ্যাটম্যানের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে যুক্তরাষ্ট্রের হিপহপ ইন্ডাস্ট্রিতে।