শুটিং সেট থেকেই আলোচনায় আছে জয়া আখতার পরিচালিত ওয়েব ফিল্ম ‘দ্য আর্চিজ’। এর অন্যতম কারণ হচ্ছে কাস্টিং আর আর্চিজ কমিকস। জনপ্রিয় কমিকস মার্কিন কমিকস আর্চিজ। তাই এ নিয়ে অপেক্ষায় কমিকস ভক্তরা। অন্যদিকে আর্চিজে অভিনয় করেছেন শাহরুখ কন্যা সুহানা খান, সঙ্গী বচ্চনের নাতি অগস্ত্য ও শ্রীদেবীর ছোট মেয়ে খুশি। স্টারকিডদের কারণেই পোস্টার প্রকাশের পরই আলোচনা শুরু হয় ওয়েব ফিল্মটি নিয়ে। টিজার আর গান প্রকাশের পরই চলছে দ্য আর্চিজের ফ্যাশন নিয়ে, অনেকেই বলছে গল্পটা ১৯৬০-এর হলেও আর্চিজের শিল্পীদের পোশাকের ধরন ১৯৫০-এর ফ্যাশন মনে করিয়ে দেয়।
দ্য আর্চিজ নির্মাণের ঘোষণার পরই দর্শকের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন জয়া আখতার। এবার আর্চিজের ফ্যাশন নিয়ে ভোগ ম্যাগাজিনের সাক্ষাৎকারে কথা বললেন জয়া। ফ্যাশন নিয়ে জয়া আখতার বলেন, ‘আর্চিজ ষাটের দশকের পটভূমিতে হলেও পঞ্চাশের ফ্যাশন তুলে ধরা হয়েছে। আর্চিজের সেটও করা হয়েছে ষাটের দশকের হিসেব করে। যেহেতু বৈশ্বিক ফ্যাশন ভাবনা ভারতে আসতে একটু সময় লাগে। সময়ের বিষয়টি বিবেচনা করেই আমরা আর্চিজে পঞ্চাশ শতকের ফ্যাশন নিয়ে এসেছি। অন্যদিকে ভেরোনিকা চরিত্রটা আলাদা। কারণ সে বিশ্বের নানা জায়গায় ভ্রমণ করে আর চলতি ফ্যাশনের সঙ্গে মানিয়ে চলে। সব ভাবনা হিসেব করেই আমরা ফ্যাশনটা সাজিয়েছি এ ফিল্মে।’ দ্য আর্চিজের ভেরোনিকার চরিত্রে অভিনয় করেছেন সুহানা খান। এরই মধ্যে নজর কেড়েছেন তিনি।
অন্যদিকে এর কস্টিউম ডিজাইনার পূর্ণমিত্র সিং। কাস্টদের ভিনটেজ লুকে অনুপ্রাণিত হয়ে সাজিয়েছেন তিনি ওয়েব ফিল্মটিতে। ভিনটেজ প্রিন্ট, পিনাফোর, সোয়েটার সাসপেন্ডার, সোয়েটার ভেস্ট ও নিউজবয় ক্যাপসহ ওই সময়ের সঙ্গে আনুষঙ্গিক বিভিন্ন পোশাকে দেখা গেছে দ্য আর্চিজের অভিনেতা-অভিনেত্রীদের।
আগামী ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে দ্য আর্চিজের। ওয়েব ফিল্মটির গল্প মার্কিন কমিক ‘দ্য আর্চিজ’ থেকে অনুপ্রাণিত হলেও চরিত্রগুলো গড়ে তোলা হয়েছে ষাটের দশকের ভারতের প্রেক্ষাপটে। ১৯৬৪ সালে ভারতের কাল্পনিক পাহাড়ি অঞ্চল, রিভারডেলের প্রেক্ষাপটে তৈরি হয়েছে জয়ার দ্য আর্চিজ। এ ফিল্মের গল্প দেখানো হয়েছে একদল অ্যাংলো-ইন্ডিয়ান স্কুলপড়ুয়াদের। যারা গান করে, নাচ করে, হাসি আর মজায় সময় কাটায় নিজেদের মধ্যে। দ্য আর্চিজে সুহানা, অগস্ত্য ও খুশির সঙ্গে থাকছেন মিহির অহুজা, যুবরাজ মেন্দা ও বেদং রায়না। এর প্রযোজনার দায়িত্বে থাকছে জয়া আখতার ও রীমা কাগতির ‘টাইগার বেবি ফিল্মস’।
সূত্র: হিন্দুস্তান টাইমস










