২০১৮ সালে মুক্তি পায় বিশ্বের জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা ‘‌স্পাইডার-ম্যান: ইন্টু দ্য স্পাইডার-ভার্স’। চলতি বছরের ২ জুন মুক্তি পেতে যাচ্ছে এর পরবর্তী সিকুয়াল স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স। সম্প্রতি সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট ইন্ডিয়া ঘোষণা দিল বিশ্বব্যাপী সিনেমাটি আগামী ২ জুন মুক্তি পেলেও ভারতের প্রেক্ষাগৃহে আসছে একদিন আগেই। এবার কয়েকটি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।