বলিউড তারকাদের নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। তাদের বিয়ে, বিলাসী জীবনযাপন, আয় ও সম্পদ এ কৌতূহলকে আরো বাড়িয়ে দেয়। বলিউডের অনেক অভিনেত্রী বিয়ে করেছেন তাদের সহশিল্পীকে, আবার অনেকে ধনাঢ্য ব্যবসায়ীকে। বরেরা বলিউড অভিনেত্রীদের বিয়ের প্রস্তাব দিয়েছেন দামি এনগেজমেন্ট রিং দিয়ে। আসুন জেনে নিই বলিউডের ১০ অভিনেত্রীর এনগেজমেন্ট রিংয়ের দাম কেমন ছিল

দীপিকা পাড়ুকোন

২০১৮ সালের ১৫ নভেম্বর ইতালিতে ধুমধাম করে বিয়ে সারেন দীপিকা ও রণবীর সিং। বিয়ের আগে কুশন-কাট ডায়মন্ড রিং দিয়ে দীপিকাকে প্রপোজ করেছিলেন রণবীর। আর এ আংটির দাম ছিল প্রায় ৩ কোটি রুপি।

প্রিয়াংকা চোপড়া

অনেকদিন আগেই প্রিয়াংকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নিক জোনাস। তবে রাজি হচ্ছিলেন না এ দেশী গার্ল। তারপর একসময় নিকের এ প্রস্তাবে সাড়া দেন তিনি। ২ কোটি ১০ লাখ রুপির আংটি দিয়ে প্রিয়াংকাকে প্রপোজ করেন মার্কিন এ তারকা।

আনুশকা শর্মা

ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক বিরাট কোহলি। আনুশকার আঙুলে তিনি ১ কোটি রুপির হীরার আংটি পরিয়েছিলেন।

অসিন

ভালোবাসার মানুষকে ২০ ক্যারেটের ডায়মন্ড রিং দিয়ে প্রপোজ করেছিলেন ধনাঢ্য ব্যবসায়ী রাহুল শর্মা, যে রিংয়ের দাম ছিল ৬ কোটি রুপি। অসিন তারকা হিসেবে সবার সেরা না হলেও তার এনগেজমেন্ট রিং ছিল অন্যদের চেয়ে বেশ দামি।

সোনম কাপুর

ফ্যাশনিস্ট সোনম কাপুুরকে আংটি পরিয়েছিলেন লন্ডনের ব্যবসায়ী আনন্দ আহুজা, যার দাম ছিল ৯০ লাখ রুপি।

শিল্পা শেঠি

হাতে জ্বলজ্বলে ২০ ক্যারেটের ডায়মন্ড রিং নিয়ে হাঁটু গেড়ে বসে শিল্পাকে প্রপোজ করেছিলেন ধনাঢ্য ব্যবসায়ী রাজ কুন্দ্রা। রিংটির আনুমানিক দাম ৩ কোটি রুপি।

কারিনা কাপুর খান

নবাব বংশের সঙ্গে মানানসই রিং দিয়ে কারিনাকে নিজের বেগম হওয়ার প্রস্তাব দিয়েছিলেন সাইফ আলি খান। জ্বলজ্বলে এ ডায়মন্ড রিংয়ের দাম ছিল ৭৫ লাখ রুপি।

কিম শর্মা

স্বামী আলি পানজানির সঙ্গে সুখী হতে পারেননি বলিউড তারকা কিম শর্মা। তবে তার বিয়ের ঝলমলে ১৩ ক্যারেটের হীরার রিংটি এখনো আলোচনার বিষয়বস্তু হয়ে রয়েছে।

ঐশ্বরিয়া রাই বচ্চন

ঐশ্বরিয়াকে যখন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিষেক বচ্চন তখন তার হাতে উজ্জ্বল ৫৩ ক্যারেটের রিং, যার মূল্য ছিল ৫০ লাখ রুপি।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া