থিয়েটারে ভালো ব্যবসা করছে ‘তু জুতি ম্যায় মক্কর’ সিনেমাটি। ছয় দিনে ৭৬ কোটি রুপির বেশি আয় করেছে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমা। তবে এর জন্য এখনো নিজের পারিশ্রমিক নেননি রণবীর কাপুর। পরিচালক লাভ রঞ্জনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন সিদ্ধান্ত তার। এনডিটিভির সঙ্গে এক আলাপচারিতায় তিনি জানান, সিনেমার জন্য লাভ তার সর্বস্ব দিয়েছেন। এ কারণে তাকে তিনি শ্রদ্ধা করেন। লাভ রঞ্জনও এক বিবৃতিতে রণবীরের উদারতায় কৃতজ্ঞতা জানিয়েছেন।