অস্কার মনোনয়ন ঘোষণার পর মনোনীত সিনেমাগুলোর দর্শক বেড়ে যায়। সাম্বা টিভির চালানো জরিপে দেখা যায়, মনোনয়ন ঘোষণার পর টপ গান: ম্যাভেরিক ২৪ লাখ পরিবার থেকে দেখা হয়েছে। তারা প্যারামাউন্ট প্লাসে স্ট্রিম করেছেন সিনেমাটি। অন্যদিকে ওয়ার্নার ব্রাদার্সের এলভিস দেখেছে ১৮ লাখ দর্শক। দুটো সিনেমা শুরু থেকেই আগ্রহের কেন্দ্রে থাকলেও মনোনয়ন ঘোষণার পর এদের দর্শক উল্লেখযোগ্য হারে বেড়েছে।