বলিউডের অন্যতম অভিনেত্রী কৃতি শ্যানন। অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। এছাড়া কৃতি তার ফ্যাশন সেন্সের জন্য তারিফ পান সবার কাছে। সবসময় অসাধারণ সব পোশাকে দেখা দেন এ ডিভা। তাই অনেকে তাকে ফ্যাশন আইকন বলে বিবেচনা করেন। কিছুদিন আগেই দীনেশ ভিজানের বোন পূজা ভিজানের বিয়েতে কালো লেহেঙ্গা পরে সবার নজর কেড়েছিলেন এ তারকা।
সম্প্রতি কৃতি রিতিকা মিরচান্দানির ডিজাইন করা একটি শারারা সেট পরে সামাজিক মাধ্যমে একাধিক ছবি প্রকাশ করেছেন। কৃতি পরিহিত শারারা সেটটির মূল্য ভারতীয় মুদ্রায় ২ লাখ ৫৮ হাজার রুপি। যেটি বাংলাদেশী টাকায় প্রায় ৩ লাখ।
শারারা সেটটি মেরুন রঙের এবং পুরো পোশাকে সোনালি জরি সুতা, স্টোন, সোনালি চুমকি ও লেইস দিয়ে ডিজাইন করা। শারারা প্যান্ট ছিল হাই ওয়েস্টের, যার কোমরের পুরোটাই সোনালি লেইস দিয়ে ডিজাইন করা। স্টেপ প্যাটার্নের সোনালি সুতা, চুমকি ও হেইস দিয়ে পুরো শারারা প্যান্টে ভারি কাজ। শারারা সেটটির ব্লাউজটি একইভাবে স্টেপ প্যাটার্নে ভারি ডিজাইন করা। কৃতি শ্যাননের শারারার সবচেয়ে আলাদা বিষয় এর লম্বা কোটি। বিভিন্ন ধরনের নকশায় জড়ি সুতা, চুমকি ও স্টোন দিয়ে কোটির জিজাইন করা হয়েছে।
পোশাকের সঙ্গে মিল রেখে হালকা অলংকারে সেজেছিলেন কৃতি। হীরাখচিত চোকার নেকলেস ও রুবি পাথরের কানের দুল পরেছিলেন এ তারকা। মাঝে সিঁথি করে চুল খোলা রেখে সেজেছিলেন তিনি।
বর্তমান সময়ে বেশির ভাগ তারকাই ভারি মেকআপের পরিবর্তে নো মেকআপ লুক দিতে ভালোবাসেন। শারারা সেটের সাজের ক্ষেত্রেও কৃতি সে পথেই হেঁটেছেন। হালকা মেকআপ, মাশকারা, ল্যাশস, ব্রাউন স্মোকি আই লুকে অপূর্ব লাগছিল কৃতিকে। সব শেষে হালকা গোলাপি লিপস্টিকে সাজ সম্পূর্ণ করেছেন এ বলিউড ডিভা।
সর্বশেষ কৃতিকে ফরহাদ সামজির বচ্চন পান্ডে সিনেমায় দেখা গিয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি। সামনে কৃতি শ্যাননকে দেখা যাবে কার্তিক আরিয়ানের সঙ্গে শেহজাদা সিনেমায়। এছাড়া বাহুবলী খ্যাত প্রভাসের সঙ্গে আদিপুরুষে অভিনয় করবেন কৃতি।
সূত্র: বলিউড হাঙ্গামা










