সারা বিশ্বের দর্শকদের চোখ ধাঁধিয়ে অস্কার মঞ্চে একাই রাজত্ব করল ‘এভরিথিং এভরিহোয়ার অল এট ওয়ান্স’। তাদের ঝুলিতে উঠেছে প্রায় এক-তৃতীয়াংশ পুরস্কার। ভারতের জন্য ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসরে ছিল দুটি চমক।
বাংলাদেশ সময় আজ সোমবার (১৩ মার্চ) ভোর ৬টায় হলিউডের ডলবি থিয়েটারে বসে তারকার হাট। মাইক্রোফোন হাতে ছিলেন জিমি কিমেল। তার সরস উপস্থাপনায় জমে যায় পুরো আসর।
২৪টি ক্যাটাগরিতে দেয়া হয়েছে পুরস্কার। এর মধ্যে সেরা ছবি, পরিচালক, অভিনেত্রী, পার্শ্ব চরিত্র, চিত্রনাট্যসহ মোট সাত বিভাগে জিতে নিয়েছে ‘এভরিথিং এভরিহোয়ার অল অট ওয়ান্স’। এ সিনেমার মিশেল ইয়োহর মাধ্যমে এশিয়া প্রথমবার পেল সেরা অভিনেত্রীর পুরস্কার।
দক্ষিণ ভারতের ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ প্রত্যাশামাফিক সেরা মৌলিক গানে পুরস্কার জিতেছে। অন্যদিকে স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র বিভাগে চমকে দিয়েছে ভারতের ‘দ্য এলিফেন্ট হুইসপারার্স’।
এক নজরে দেখা যাক পুরস্কারের তালিকা-
সেরা ছবি: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা নির্মাতা: ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা অভিনেতা: ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)
সেরা অভিনেত্রী: মিশেল ইয়োহ (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা পার্শ্ব-অভিনেতা: কে হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা পার্শ্ব-অভিনেত্রী: জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা মৌলিক চিত্রনাট্য: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স (ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: উইমেন টকিং
সেরা প্রামাণ্যচিত্র: নাভালনি
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: দ্য এলিফেন্ট হুইসপারার্স
সেরা অ্যানিমেটেড ছবি: গিয়ের্মো দেল তোরো’স পিনোকিও (নেটফ্লিক্স)
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স;
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: অ্যান আইরিশ গুডবাই
সেরা চিত্রগ্রাহক: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জেমস ফ্রেন্ড)
সেরা প্রোডাকশন ডিজাইন: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা সম্পাদনা: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স (পল রজার্স)
সেরা মৌলিক গান: নাটু নাটু (আরআরআর)
সেরা মৌলিক সুর: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার;
সেরা শব্দ: টপ গান: ম্যাভেরিক
সেরা পোশাক পরিকল্পনা: ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার
সেরা রূপ ও চুলসজ্জা: দ্য হোয়েল










