জিজ্ঞাসাবাদের জন্য গায়ক মাঈনুল আহসান নোবেলকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আজ শনিবার (২০ মে) সকালে রিয়্যালিটি শো থেকে খ্যাতি পাওয়া গায়ককে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

নোবেলকে হেফাজতে নেয়ার বিষয়টি নিশ্চিত করেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদের পর বিষয়টি গণমাধ্যমকে বিস্তারিত অবহিত করা হবে।