১৪৮ দিন পর শেষ হলো রাইটার্স গিল্ডের ডাকা ধর্মঘট। রাইটার্স গিল্ড ইস্ট ও রাইটার্স গিল্ড ওয়েস্ট উভয় অংশের ভোটে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে রোববার তারা জানিয়েছিলেন, স্টুডিওগুলোর সঙ্গে কয়েকটি বিষয়ে নিশ্চিত হওয়ার পর চূড়ান্ত ঘোষণা আসবে। ধর্মঘট তুলে নেয়ার সিদ্ধান্ত অনুসারে গতকাল থেকেই চিত্রনাট্যকাররা কাজে ফেরার অনুমতি পেয়েছেন। রাইটার্স গিল্ড এ চুক্তিকে নিজেদের জয় হিসেবে দেখছে।