বিশ্বের অন্যতম সফল ব্যান্ড ‘বিটলস’। সম্প্রতি ব্রিটিশ ব্যান্ডটি তাদের নতুন রেকর্ড করা গানের খবর দিয়েছে। বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে বিটলস সদস্য পল ম্যাকার্টনি জানান, সর্বশেষ রেকর্ড করা গানটির কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েছে বিটলস। গানটির জন্য তিনি প্রযুক্তির সাহায্য নিয়ে বিটলসের আরেক সদস্য প্রয়াত জন লেননের কণ্ঠ আলাদা করেছেন। পল বলেন, ‘‌আমরা সদ্যই কাজটি শেষ করেছি এবং এ বছরই সেটা প্রকাশ করা হবে।’