ঢাকায় আজ গাইবেন ভারতের সংগীতশিল্পী অঞ্জন দত্ত। ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শীর্ষক কনসার্টে গাইবেন তিনি। ঢাকার আলোকি অডিটরিয়ামে আজ সন্ধ্যা মাতাবেন অঞ্জন দত্ত। কনসার্টটির আয়োজন করছে কারখানা ও আর্কলাইট ইভেন্টস। অঞ্জন দত্ত তার ফেসবুকে লেখেন, ‘‌প্রিয় ঢাকা, আমি অঞ্জন দত্ত আর আহমেদ হাসান সানি আসছি। একটা সন্ধ্যা আপনাদের সঙ্গে গান, স্মৃতিচারণা, আড্ডা মানে সব মিলিয়ে একটা আনন্দের সময় কাটাতে এসে পড়ব।’