শাহরুখ খানের ভক্তরা একটি নতুন রেকর্ড করল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়েছে সেটি। তার বাড়ির সামনে তিন শতাধিক ভক্ত জড়ো হয়ে শাহরুখ খানের সিগনেচার পোজ দেয়। ৩০০ সংখ্যাটি ছোট মনে হলেও কোনো স্টারের ক্ষেত্রে এমন ঘটনা এই প্রথম। শাহরুখ খানের পাঠান সিনেমার টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ার সামনে রেখে তার ভক্তরা কাজটি করেছে। ১৮ জুন রাত ৮টায় স্টার গোল্ডে টেলিভিশন প্রিমিয়ার হবে পাঠানের।