অ্যাটলি কুমারের পর এবার সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ খানের লুক ও পারফরম্যান্স আবারো বদলাচ্ছে। এবার তিনি আসছেস অ্যাকশন অবতারে। অবশ্য শাহরুখকে পুরোদস্তুর অ্যাকশন অবতারে সিদ্ধার্থই এনেছিলেন। পাঠানে শাহরুখকে দেখা গিয়েছিল স্পাই চরিত্রে। এরপর অ্যাটলির রেকর্ড ব্রেকিং সিনেমা জওয়ান। এবার সিনেমায় কিং খান আসছেন নতুন লুকে। আজ তার জন্মদিনে সিনেমার টাইটেল প্রকাশ হলো।
টাইটেল প্রকাশের টিজারে শাহরুখকে দেখা গেল মারমুখী অবস্থায়। তার চুল সাদা। শরীরে ট্যাটু। তিনি নির্দয়ভাবে একে তাকে মেরে যাচ্ছেন। হলিউডি অ্যাকশন সিনেমার ধারায় এই অ্যাকশন কোরিওগ্রাফি করা হয়েছে তা দেখেই বোঝা যায়। তবে প্রকাশের পরপরই শাহরুখ খানের ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। শেয়ারে শেয়ারে ভরে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম। নিশ্চিতই বাদশাহ তার নতুন অবতারে সবাইকে মুগ্ধ করেছেন।










