বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম। এ অভিনেত্রী তার ক্যারিয়ারে দর্শকদের দিয়েছেন বেশকিছু চমত্কার সিনেমা।
বৃহস্পতিবার চলমান গোয়া ফেস্ট ২০২২-এ অংশ নিয়েছিলেন এ তারকা। সেখানে একটি অধিবেশন চলাকালীন ইয়ামি বলেন, ‘আমাদের এখন ভালো কাজ করতে হবে। এখনই নতুন কিছু করার সময়।’
তিনি বিশ্বাস করেন, দক্ষিণের চলচ্চিত্রগুলো সমগ্র ভারতে সাফল্যে পরিণত হচ্ছে। কারণ চলচ্চিত্র নির্মাতারা তাদের দৃষ্টিভঙ্গি নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ রাখেননি।
দাসভি অভিনেত্রী আরো বলেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালকদের এখনো পর্দায় তাদের দৃষ্টিভঙ্গির বিষয়টি উদারমনা নয়।
৩৩ বছর বয়সী এ অভিনেতা ওই অনুষ্ঠানে বক্তব্যে বলেন, ‘আমি মনে করি যে প্রযোজকরা এখনো বড় তারকাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। কারণ তারা গল্পভিত্তিক চলচ্চিত্রগুলো পছন্দ করেন। আমার স্বামী আদিত্য উরি সিনেমাটি পরিচালনা করেছিলেন। সিনেমাটি মুক্তির তিন বছর পরও এখনো তার কাছে এটি উল্লেখযোগ্য কাজের একটি। তবে তার জন্য প্রযোজকদের কাছে নিজের দৃষ্টিভঙ্গি ভালোভাবে ব্যাখ্যা দিতে হয়েছে তাকে। হাতে গোনা কয়েকজন বিষয়টি বুঝতে পেরেছিলেন। এখন সময় চিত্রনাট্য ও গল্পের দিকে মনোযোগ দেয়ার।
এ আয়োজনে নিজের মতামত তুলে ধরে তিনি বলেন, আমি খুশি যে ভিন্ন ভাষার গল্পগুলোও এখন ভারতে জনপ্রিয়তা পাচ্ছে। তারা বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। আমি এটা নিয়ে সত্যিই খুশি।’
২০১০ সালে কন্নড় সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় পা রাখেন ইয়ামি গৌতম।
সূত্র: হিন্দুস্তান টাইমস










