একাডেমি
অ্যাওয়ার্ডসের ৯৫তম আসরে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার জিতেছেন যথাক্রমে
বেন্ডন ফ্রেজার ও মিশেল ইয়োহ।
বাংলাদেশ
সময় আজ সোমবার (১৩ মার্চ) ভোরে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসে একাডেমি
অ্যাওয়ার্ডসের আসর। সঞ্চালনায় আছেন জিমি কিমেল।
‘দ্য হোয়েল’ সিনেমার জন্য সেরা অভিনেতার
স্বীকৃতি পেয়েছেন বেন্ডন ফ্রেজার। অন্যদিকে ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’-এ অভিনয় করে সেরা হয়েছেন মিশেল ইয়োহ। প্রথম এশিয়ান নারী হিসেবে এই বিভাগে তিনি পুরস্কার জিতলেন।
অস্কারের
এই আসরের অন্যতম হট ফেবারিট ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’। এগারোটি মনোনয়ন পাওয়া সিনেমাটি
সেরা পরিচালকসহ কয়েকটি বিভাগে পুরস্কার জিতেছে।









