রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস উপলক্ষে মঞ্চস্থ হচ্ছে বাংলাদেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোরের দর্শকনন্দিত নাটক ‘শেষের কবিতা’। আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রদর্শিত হবে নাটকটি। এবারের মঞ্চায়ন দর্শকদের সামনে আসছে একেবারে নতুন ভাবনায় ও নতুন আঙ্গিকে।

বিশ্বকবির প্রেম ও আত্মোপলব্ধিময় বিখ্যাত উপন্যাস ‘শেষের কবিতা’ অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা। নির্দেশনায় ছিলেন নূনা আফরোজ।

নাটকে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, ইউসুফ রাসেল, সাহেদ সরদার, গুলশান বহ্নি, নাসরীন মিশু, বাঁধন সরকার, তমা হোসেন, সীমান্ত আমীন, তন্বী ইসলাম মিষ্টি, ফাহিম মুনতাসির, নাঈম হাসান ও ফারজু ফারহান।

মঞ্চ পরিকল্পনায় ছিলেন ফয়েজ জহির, আলো পরিকল্পনায় তোফিক আজীম রবিন, সংগীতে রামিজ রাজু, পোশাকে নূনা আফরোজ, কোরিওগ্রাফিতে ইভান শাহরিয়ার সোহাগ এবং রূপসজ্জায় জনি সেন।