হলিউডে প্রিয়াংকা চোপড়া এখন পরিচিত নাম। এ বছর তিনি কাজ করেছেন রুশো ব্রাদার্সের সঙ্গে। অনেকদিন ধরেই কাজ চলছিল সিটাডেল নামে সিরিজটির। সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে। শুটিং শেষ করে অবসর সময় পার করছেন প্রিয়াংকা চোপড়া। শুটিং শেষের আনন্দ ও অবসর যাপন নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। দেখা যাচ্ছে নিজের কুকুর নিয়ে ড্রাইভে বের হয়েছেন এ অভিনেত্রী।

পোস্টে প্রিয়াংকা লিখেছেন, ‘অবশেষে সব কাজ সম্পন্ন হলো। ম্যামথ আকারের বিশাল এ কাজটায় যারা সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ।’ আটলান্টা শহরকে ধন্যবাদ জানিয়ে প্রিয়াংকা লিখেছেন, ‘পরেরবার দেখা হবে।’ নিক জোনাস পোস্টটিতে একটি হার্ট দিয়ে কমেন্ট করেছেন। অন্য অনেকে লিখেছেন তারা সিরিজটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এর মধ্যে একজন কমেন্ট করেছেন, ‘এ উচ্চাভিলাষী সিরিজ এবং সিরিজে নাদিয়াকে দেখার জন্য অপেক্ষা করছি।’

এর আগে একাধিক হলিউড প্রজেক্টে কাজ করেছেন প্রিয়াংকা। সিটাডেল শেষ করেও আসলে অবসর নেই তার। সামনে তার আরো বেশকিছু প্রজেক্ট রয়েছে। এর মধ্যে আছে এন্ডিং থিংস, ইটস অল কামিং ব্যাক টু মি। এছাড়া ফারহান আখতারের জি লে জারায় ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।

এ বছরটা প্রিয়াংকা চোপড়ার জন্য চমত্কার যাচ্ছে। জানুয়ারিতে তিনি সারোগেসির মাধ্যমে একটি সন্তান লাভ করেছেন। এর সঙ্গে বলিউড, হলিউডে একের পর এক কাজ করে যাচ্ছেন তিনি।

 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস