শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে লিওনার্দো
ডিক্যাপ্রিও ও কস্টার লিলি গ্ল্যাডস্টোন অভিনীত ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। যুক্তরাষ্ট্রের
শ্বেতাঙ্গদের হাতে ওসেজ নেশন আদিবাসীদের হত্যার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এ
ছবি। এ প্রসঙ্গে মার্কিন ইতিহাসের কলংকিত অধ্যায় নিয়ে কথা বললেন ডিকাপ্রিও।
সাম্প্রতিক সাক্ষাৎকারে ইতিহাসের এ
অংশ নিয়ে অতীত চিত্রায়ণের সমালোচনা করেন অভিনেতা। তিনি হলিউড চলচ্চিত্রে নেটিভ আমেরিকানদের
তুলে ধরার ক্ষেত্রে গুরুত্ব দেন। ‘টাইটানিক’ তারকার মতে, সত্য প্রকাশের মাধ্যমে আদিবাসীদের
রক্তে ভেজা ইতিহাসের ভয়ঙ্কর দাগগুলোর নিরাময় হতে পারে।
ডিক্যাপ্রিও বলেন, হলিউডের একটি দীর্ঘ
নেতিবাচক ইতিহাস রয়েছে। আমাদের আরো কিছু করতে হবে। আপনি জানেন, আমরা আমাদের অতীতের
একটি দুর্দান্ত হিসাব-নিকাশের দিকে যাচ্ছি। এই গল্পগুলো যত বেশি সত্য উপায়ে বলা যায়,
ততই এটি নিরাময় হতে পারে।
ওসেজ নেশন গোত্রের বিরুদ্ধে চলা নির্যাতন
প্রসঙ্গে গ্ল্যাডস্টোন বলেন, সন্ত্রাসীদের রাজত্ব, খুব বেশিদিন আগের ঘটনা নয়। আমি একে
পশ্চিমা হিসেবে চিহ্নিত করতে চাই না। আমি খুশি যে একে ট্র্যাজেডি হিসেবে চিহ্নিত করা
হচ্ছে।
ডিক্যাপ্রিও আরো বলেন, এটি মার্কিন
ইতিহাসে সম্পূর্ণভাবে ভুলে যাওয়া একটি অংশ। এ দগদগে ক্ষত এখনো জ্বলছে।
‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ পরিচালনা
করেছেন অস্কারজয়ী নির্মাতা মার্টিন স্করসিস।
১৯২০ সালে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায়
উপজাতি-আদিবাসী তথা ইন্ডিজেনাস পিপলরা ওপর ভয়াবহ নির্যাতনের শিকার হন। সিনেমায় ওই ঘটনা
উঠে এসেছে।










